অস্ত্রসহ ৬ ডাকাত আটক রাজধানীতে

আপডেট: May 23, 2021 |
print news

রাজধানীর ওয়ারী এলাকায় অভবযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।

তারা হলেন- মো. শামসুল হক হৃদয় (২৪), মুরাদ হোসেন (২৩), মো. আকবর হোসেন ওরফে সোহেন (২৪), মো. আকবর হোসেন (৩০), মো. রিপন (২৭) ও রাকিব (২৩)।

এ সময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ৩টি ছুরি, ৪টি মোবাইল ও নগদ- ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান জানান, শনিবার রাতে ওয়ারী থানাধীন জয়কালি মন্দির এবং কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা বিভিন্ন নির্জনস্থানে তারা পথচারীদের ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ নানা মূল্যবানসামগ্রী ছিনতাই করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now