‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সংক্রান্ত কন্টেন্ট সরাতে নির্দেশ

আপডেট: May 23, 2021 |
print news

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সংক্রান্ত কন্টেন্ট সরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়। ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে করোনার B.1.617 বলে উল্লেখ করেছে। কোনো প্রতিবেদনেই এই ভ্যারিয়েন্টকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়নি।

করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ উল্লেখ করে বা বোঝায় এমন সব পোস্ট তাৎক্ষণিকভাবে সরাতে সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ।

একই বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় করোনার একটি ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে ভুলভাবে অনলাইনে প্রচার হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now