‘শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে’

আপডেট: May 25, 2021 |
print news

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কবি কাজী নজরুল ইসলাম ও তার অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক থাকবে।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর