চট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু , আক্রান্ত ৯৩

চট্টগ্রামে নতুন কেরে আরো চারজনের মৃত্যু হয়েছে মহামারী করোনায়। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্য ৬শ ছাড়াল। তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে এ ভাইরাসের বিষে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৩ জন।
আজ মঙ্গলবার (২৫ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭শ ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৪ জন এবং উপজেলায় ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়াল ৫২ হাজার ৭শ ৩৬ জন।
তাছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃত্যু হয়েছে ৬০২ জনের।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭ জনের করোনা দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাছাড়া এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ২ জনের করোনা পজেটিভ আসে।
তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ নমুনা পরীক্ষা করেও কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
বৈশাখী নিউজ/ জেপা






