ময়মনসিংহে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: May 27, 2021 |
print news

ময়মনসিংহে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের এসআই মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে নগরীর বাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মতিউজ্জামান মতিকে ৮ শত পিস ইয়াবা ও একশত এম্পোল নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে।

কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নিয়িমিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী মতিকে গ্রেফতার করে। আটককৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামীকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর