কেবিনে বাদুড়, মধ্য আকাশ থেকে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট: May 29, 2021 |
print news

উড্ডয়নের পর কেবিনে বাদুড় দেখতে পেয়ে গন্তব্যে না গিয়ে ফের বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৮ মে) ভারতের দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, স্থানীয় সময় রাত আড়াইটায় দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রের নিউইর্কের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি।

উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর ফ্লাইটের ভেতরে একটি বাদুড় দেখতে পান ক্রুরা। এরপর পাইলট বিমান ঘুরিয়ে ফের দিল্লিতে নামানোর সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে নামলে জানা যায়, ফ্লাইটের ভেতর ক্রুরা প্রথমে বাদুড়টিকে দেখতে পান।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানান, জরুরি সঙ্কেত পেয়ে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে বেসে (দিল্লি) ফিরে আসে। এরপর সংশ্লিষ্ট কর্মীরা প্রাণীটিকে বাইরে বের করে আনেন।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মৃত অবস্থায় বাদুড়টিকে বিমানের বিজনেস ক্লাসে পাওয়া যায়। এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সংস্থাটির প্রকৌশল বিভাগকেও এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর