স্বপ্নের বাইক পেয়ে ইভ্যালিকে মুস্তাফিজের ধন্যবাদ

আপডেট: May 31, 2021 |
print news

কাটার-স্লোয়ারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করাটা নেশা মুস্তাফিজুর রহমানের, বিষয়টা ক্রিকেটপ্রেমীদের জানা। কিন্তু বাইকে গতির ঝড় তোলাটাও যে তার আরেকটা নেশা তা কি জানতেন ভক্তরা? সম্প্রতি জানা গেছে সেটাই। বাংলাদেশি এই পেসার বাইকের অর্ডার করেছিলেন ইভ্যালি থেকে, রবিবার তা হাতেও পেয়েছেন তিনি।

বাইক পাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে মুস্তাফিজুর রহমান লিখেছেন, আমার স্বপ্নের বাইকটির জন্য, আর সকাল সকাল মন ভালো করে দেওয়ার জন্য ধন্যবাদ ইভ্যালি।

ই-কমার্স ওয়েব প্ল্যাটফর্ম ইভ্যালির ফুর্তি প্রোগ্রামে হাফসা মার্ট থেকে একটি বাইকের অর্ডার করেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজ। তার অর্ডার করা ১৫৫ সিসি ইয়ামাহা এক্সএসআর মোটর সাইকেলটি গতকাল রবিবার সকালে বুঝে পেয়েছেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষেই পেয়ে গেলেন মোটরসাইকেলটি। দ্রুততম সময়ে বাইকটি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুস্তাফিজ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর