রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

আপডেট: June 1, 2021 |
print news

রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাসের পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য আজ (মঙ্গলবার) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউ বাজার, আল মামুর মসজিদ এলাকা। পাশাপাশি আশপাশের এলাকাতেও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর