রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

আপডেট: June 2, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ২৫৭ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ৩০টি ইনজেকশন, ৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা ও ৭২০৬ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।সূত্র: ডিএমপি নিউজ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now