নুসরাতের বিয়ে নিয়ে খোঁচা দিলেন মীর?

আপডেট: June 14, 2021 |
print news

একদিকে ফুটবল নিয়ে আলোচনা। ভারতের পশ্চিমবঙ্গে অন্যদিকে অভিনেত্রী নুসরাতের বিয়ে রহস্য নিয়ে সমালোচনা। স্ট্যান্ড-আপ কমেডিয়ান মীর আফসার আলী প্রথম বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন। দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা উসকে দিলেন ইঙ্গিতে।

শুক্রবার তিনি একটি পোস্ট করেন ফেইসবুকে। লেখেন, ‘ইউরো কাপ ২০২০-তে আজ ইতালি আর আর একটা দেশের ম্যাচ। যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি।’

শুক্রবার মধ্যরাতে ইউরো কাপে মুখোমুখি হয়েছিল ইতালি এবং তুরস্ক। সেই ম্যাচে ৩-০ গোলে জিতে যায় ইতালি। ইউরো কাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীর এই পোস্টটি করেন। নাম না করে তিনি নুসরাতকে নিয়েই মশকরা করেছেন বলে ধারণা নেটিজেনদের।

কারণ নুসরাত ও নিখিলের ‘বিয়ে’ হয়েছিল তুরস্কে। সেই প্রসঙ্গেই নুসরাত বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ‘তুরস্কের আইন অনুসারে সেই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই এটা বিয়েই নয়।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now