ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আপডেট: July 10, 2021 |
print news

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর মানাডোতে আজ শনিবার সকালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মানাডো শহরের কাছে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এই ভূমিকম্পের ফলে দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় সুনামি বা জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা আপাতত নেই।

তবে এই কম্পনের ফলে এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় মাঝারি বা বড় ধরণের ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ঘন ঘন স্থানচ্যুতির কারণে এই এলাকার নামকরণ করা হয়েছে ‘রিং অব ফায়ার’। জাপান থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দক্ষিণপূর্ব এশিয়ার এলাকাসমূহ এই ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়েছে। সূত্র: এনডিটিভি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর