করোনা ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মৃত্যু ১১ জনের

আপডেট: July 11, 2021 |
print news

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৭ জনে।

এ দিন নতুন করে আরও ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৪৯ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী ১ হাজার ৮৩০ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৭০৭ জন।

শনিবার (১০ জুলাই) রাতে স্বাস্থ্য বিভাগের কাছে ৪৬৬টি নমুনার ফল আসে। এর মধ্যে ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪৬ জন, আলমডাঙ্গার ৩০ জন, দামুড়হুদার ২৯ জন এবং জীবননগরের ৩৮ জন রয়েছেন।

নতুন ৪২৩ জনের নমুনা এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৬ হাজার ৩০২ জনের।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন তিনজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা এবং আলমডাঙ্গা এই তিন উপজেলার বাসিন্দা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর