বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা

আপডেট: July 12, 2021 |
print news

তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নুরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now