আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের পরেই পাকিস্তানের কূটনীতিকের মেয়েকে হত্যা!

আপডেট: July 22, 2021 |
print news

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানি সাবেক কূটনীতিকের শওকত মুকাদামের মেয়ের হত্যা করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের একটি অভিজাত এলাকা থেকে নুর মুকাদামের (২৭) মৃতদেহ উদ্ধার করা হয়। এর কয়েকদিন আগেই দেশটিতে  নিযুক্ত আরেক আফগান রাষ্ট্রদূতের মেয়েকে ইসলামাবাদ থেকে অপহরণ নিয়ে যাওয়া হয়।

নুরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েকদিন আগে পাকিস্তানের নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে রাজধানী ইসলামাবাদ থেকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় দেশটিতে নিযুক্ত কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই নিয়ে শোরগোলের মাঝেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now