পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট: July 22, 2021 |
print news

পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এজাজুল হক ভেলকু (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) দিনগত রাতে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের সরদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এজাজুল হক ভেলকু সরদার পাড়া এলাকার মৃত সজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সরদার পাড়া এলাকার ভেলকু নামে ওই ব্যক্তি বোদা-দেবীগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সাকোয়া থেকে বোদাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মামনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now