ফকির আলমগীরকে গার্ড অব অনার প্রদান সংসদ প্রাঙ্গণে

আপডেট: July 24, 2021 |
print news

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় খিলগাঁওয়ে পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজার আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। পরে বাদ জোহর জানাজা শেষে, খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হবে এই শিল্পীকে।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১ বছরের জীবনে মহান মুক্তিযুদ্ধসহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল পদচারণা ছিলো তার।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now