যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে নিহত ৭

আপডেট: July 26, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে ধূলিঝড়ে নিহত হয়েছেন অন্তত ৭ জন। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন।

হাইওয়ে পেট্রোল পুলিশ জানায়, স্থানীয় সময় রবিবার ইন্টারস্টেট ফিফটিনে ২০টি গাড়ির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ধূলিঝড়ে চারপাশ ঢেকে যাওয়ায় গাড়িগুলোর মধ্যে এই সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now