ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ১২

আপডেট: July 28, 2021 |
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের আমজাদ হোসাইন (৪২), আব্দুর রব (৭২), খোদেজা বেগম (৬০), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০), হালুয়াঘাট উপজেলার আলতাফ হোসেন (৬৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার আক্কাস আলী (৭৪)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now