করোনায় খুলনা বিভাগে আরও ৪১ জনের মৃত্যু

আপডেট: July 29, 2021 |
print news

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৯ জন।আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (২৮ জুলাই) বিভাগে ৩১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, যশোরে ৪ জন, মেহেরপুরে ৩ জন, নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৮০ জন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now