চীনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিরোধ, ব্যবসায়ীর ১৮ বছরের কারাদণ্ড

আপডেট: July 29, 2021 |
print news

অবৈধভাবে জমি দখল ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার দায়ে চীনে সান দাউ এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে তাকে তিন দশমিক ১১ মিলিয়ন ইয়ান জরিমানাও করা হয়েছে। জরিমানা ও দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি শূকরের ব্যবসা করতেন। খবর আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে স্পষ্টভাষী করপোরেট ব্যক্তিদের সাজার সর্বশেষ উদাহরণ হলেন ব্যবসায়ী সান। এর আগে তিনি বিভিন্ন সময়ে মানবাধিকার এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ের সমালোচনা করেছেন।

জানা গেছে, সরকার পরিচালিত একটি ফার্মের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয় তার। পরে ২০২০ সালেই সানকে আটক করা হয়। ওই সময় সান দাউ বলেছিলেন, পুলিশের সঙ্গে ঝামেলায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। নিজের বিরুদ্ধে আনা অনেক অভিযোগ অস্বীকার করেছেন ‘নিজেকে কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য’ দাবি করা এই ব্যবসায়ী।

অবশ্য নিজের কিছু ভুলের কথা স্বীকারও করেছেন সান। অনলাইনে বার্তা পাঠানোর বিষয়টি তিনি মেনে নিয়েছেন। নিজে দায় নিয়ে আটক অন্যদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now