রুমায় ভালুকের আক্রমণে গুরুতর আহত ১

আপডেট: July 30, 2021 |
print news

বান্দরবানের রুমা উপজেলার হ্যাপিহীল পাড়া এলাকায় ভালুকের আক্রমণের ঘটনা ঘটেছে।

আজ (শুক্রবার) দুপুরে উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়া এলাকার বনাঞ্চলে জুমে কাজ করতে গিয়ে বাপ ছেলে ভালুকের আক্রমণের শিকার হয়, এতে বাবা প্রসাউ মারমা মারাত্মক জখম হয়, তিনি নিয়ংক্ষ্যং পাড়ার বাসিন্দা।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহতকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now