টোকিও অলিম্পিক: হিট থেকেই জহিরের বিদায়

আপডেট: August 1, 2021 |
print news

চলতি অলিম্পিক গেমস থেকে আগেই আর্চারি, শুটিং, সাঁতার ডিসিপ্লিন থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। তবে নিজেদের শেষ ইভেন্ট অ্যাথলেটিক্স নিয়ে আশা বেঁচে ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও দ্রুত সময়ের মধ্যে পাওয়া গেল দুঃসংবাদ। রোববার ছেলেদের ৪০০ মিটারের হিট থেকেই বিদায় নিয়েছেন  বাংলাদেশের জহির রায়হান।

রোববার বাংলাদেশ সময় সকালে নিজের হিট জহির রায়হান শেষ করেন সবার শেষে থেকে। সময় নিয়েছেন ৪৮.২৯ সেকেন্ড, নিজের সেরা টাইমিং থেকেও ০.৫৫ সেকেন্ড বেশি।

জহিরের হিটে ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এছাড়া ৪৫.০৪ সেকেন্ডে বার্বাডোজের জোনাথন জোনস দ্বিতীয় এবং ৪৫.২০ সেকেন্ড সময় তৃতীয় হয়েছেন জ্যামাইকার ক্রিস্টোফার টেলর।

সেই ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস থেকেই ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেওয়াটা বাংলাদেশের অ্যাথলেটদের জন্য নিয়মিত একটা ব্যাপার। আগের আটটি অলিম্পিক গেমসেই সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের কোনো না কোনো অ্যাথলেট।

এবারও সে ধারাবাহিকতায় টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। কিন্তু রোববার সকালেই বাংলাদেশের জহির রায়হান দিলেন হিট থেকেই বাদ পড়ার খবর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now