করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১৬ জনের মৃত্যু

আপডেট: August 2, 2021 |
print news

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ মধ্যে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন।

কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন তারা মারা যান বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন জানান।

তিনি বলেন, সোমবরা সকালে তাদের হাসপাতালে ১৭৯ জন কোভিড রোগী এবং কোভিডের উপসর্গ নিয়ে আরও ৪৭ জন রোগী ছিলেন।

জেলার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে সোমবার ১১২৫ জনের পরীক্ষায় প্রায় ৪৩ শতাংশ কোভিড রোগী শনাক্ত হয়েছে। জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মোট ৫৭৬ জনের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now