ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ংকর দাবানল

তিন সপ্তাহের পর ফের ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। গত কয়েকদিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যের বনবিভাগ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
আগুনের তীব্রতা প্লুমাস থেকে বাট কাউন্টি পর্যন্ত ৩৯৫ বর্গমাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তীব্র তাপমাত্রার পাশাপাশি প্রচণ্ড বাতাসের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ১৫ হাজার স্থানীয় বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে তুরস্কের মধ্যাঞ্চল। দাবানলে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। তবে ১৭৪টির মধ্যে ১৬০টি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তুরস্ক।
তবে এরই মধ্যে তুরস্কের প্রতিবেশী গ্রিসেও ভয়াবহ দাবানল শুরু হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত গ্রিসের এথেন্সেসহ মোট ৮১ স্থানে দাবানল সৃষ্টি হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঝুঁকি বিবেচনায় এথেন্সের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।








