নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩২শতাংশ। এদিন ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
শুক্রবার (৬ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৭ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ২ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৪ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৩১ জন, সোনাইমুড়ীতে ৩ জন, চাটখিল ২ জন, সেনবাগ ৩ জন, কোম্পানীগঞ্জ ৪৭ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।








