এডিস মশার লার্ভা পাওয়ায় ময়মনসিংহে দুই ভবন মালিকের জরিমানা

আপডেট: August 17, 2021 |
print news

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর নতুন বাজার এলাকার এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই জরিমানা করেন।

এ সময় উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ইতোমধ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, ফগিং, স্প্রে ছিটানো, মাইকিং, লিফলেট বিতরনসহ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে।

অভিযানের সময় নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মাসে ডেঙ্গু প্রতিরোধে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৈশাখী নিউজ/জেপা

Share Now