বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত

আপডেট: August 18, 2021 |
print news

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির আরও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির জন‌্য দিন ধার্য করেছেন।

 

এর আগে, গত ১৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। আদালত ১৮ আগস্ট জামিন শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now