ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন জোলি

আপডেট: August 21, 2021 |
print news

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জানিয়েছেন, আফগানদের গল্প মানুষকে জানাতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি।

কখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ ছিল না অ্যাঞ্জেলিনা জোলির। একারণেই ইনস্টাগ্রামে এতদিন অ্যাকাউন্ট খোলা হয়নি। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চমকে দিয়ে নিজের অ্যাকাউন্ট খুললেন অভিনেত্রী। প্রথম পোস্টে তিনি জানালেন অ্যাকাউন্ট খোলার কারণ।

আফগানিস্তানের এক মেয়ের লেখা চিঠি পরিচয় প্রকাশ না করে শেয়ার করেছেন জোলি। ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তভাবে নিজেদের মত প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের গল্প বিশ্বকে জানাতে।’

ইনস্টাগ্রামে যোগ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জোলির ফলোয়ারের সংখ্যা ৩.৭ ছাড়িয়ে গেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now