জামালপুরে বন্যা পরিস্থিতি অবনতি

আপডেট: August 30, 2021 |
print news

জামালপুরে সার্বিক বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে। যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে ১৪ মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বাহাদুরাবাদ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ইসলামপুরসহ আশপাশ এলাকার গবাদিপশুসহ প্রায় ১৪-১৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। তলিয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বন্যার পানিতে নদী ভাঙ্গনও দেখা দিয়েছে।

ইতোমধ্যেই দেওয়ানগঞ্জ সদরের সাথে খোলাবাড়ি সড়ক নদীতে বিলীন হয়েছে।

ইসলামপুর-দেওয়ানগঞ্জ- মেলান্দহসহ বেশ কয়েক স্থানে নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে দেওয়ানগঞ্জ এলাকার পানিবন্দি মানুষের জীবন যাপন অতি কষ্টের বলে জানা গেছে।
বন্যার্তরা ত্রাণ চায় না। তারা চায় নদী ভাঙ্গন রোধে নিতে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now