পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মন্ত্রণালয়ের আনক্লজ ভবনের ৬ তলার কন্সুলার শাখায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়।
আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে মন্ত্রণালয়ের আনক্লজ ভবনের ৬ তলার কন্সুলার শাখায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/