রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি ১০ গ্রাম গাঁজা, ৭২০ ক্যান বিয়ার ও ৪ হাজার ৪৯১ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/