নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

আপডেট: September 13, 2021 |
print news

 

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী স্ত্রী নিখোঁজের ২০ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাদের মরদেহ পাওয়া গেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ফায়ার সার্ভিসের সদস্যরা এই দম্পতির লাশ উদ্ধার করেছেন।

রোববার বেলা ১১ টায় আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটে গোসল করতে নেমে এই দম্পতি নিখোঁজ হয়।

এরপর তাদের সন্ধানে মহাদেবপুর এবং মান্দা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও পরে ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা চালায়। আজ (সোমবার) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

এরা হলেন, মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের ভায়রা পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিমি আকতার সোমা (১৮)। পারভেজের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now