ময়মনসিংহ মেডিকেলে ১১ জনের মৃত্যু

আপডেট: September 20, 2021 |
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জন হলেন- ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) এবং মুক্তাগাছার হালিমা খাতুন (২৮)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে আইসিউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৬ রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now