পটুয়াখালীর বাউফলে পুকুরে ডুবে হুমায়রা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। ওই শিশুটির বাবার নাম মোঃ খলিলুর রহমান। দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে তার বাড়ি।
শিশুটির মামা আইয়ুব হোসেন জানান, ঘটনার দিন দুপুরে সকলের অগোচরে হুমায়রা বাড়ির পিছনে পুকুরে পরে যায়।
পরে সোয়া ১২টার সময় ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/