আগামী শনিবার (২ অক্টোবর) থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে নিতে হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবিবার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করেছে।
এছাড়াও মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন নেওয়া হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো নেওয়া হবে মধ্যাহ্নবিরতির পর। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/