ডোমার পৌরসভার নির্বাচন ২ নভেম্বর

আগামী ২ নভেম্বর মঙ্গলবার ডোমার পৌরসভার ৫ম নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল ২৯ সেপ্টম্বর বুধবার নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর।
আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর প্রতিক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর মঙ্গলবার।
ডোমার পৌর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় ডোমার পৌরবাসী স্বস্তির নিশ^াস ফেলেছে। চায়ের দোকন থেকে শুরু করে সর্বত্রই বইছে নির্বাচনের আলাপ। হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ায় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা বিপাকে পরেছে।
মাত্র ৯ দিনের সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষনায় অনেকে হতাশ হয়ে পরেছেন। বিশেষ করে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা পরেছেন বিপাকে।
স্বল্প সময়ে তারা কিভাবে কেন্দ্রে গিয়ে মনোনয়ন আনবেন তা নিয়েই তারা চিস্তিত হয়ে পরেছেন। আওয়ামী মনোনয়ন প্রত্যাশি গণেশ কুমার আগরওয়ালা জানান, ৮ দিনের মধ্যে মনোনয়ন জমা একটা কঠিন ব্যাপার।
তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে। ভোটার অসীম কুমার কুন্ডু জানান, করোনার কারনে নির্বাচন বন্ধ ছিল। এখন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি এসেছে। ২০১৬ সালের ৭ আগষ্ট ডোমার পৌরসভার ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।








