সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির রণকাব্য’

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তির রণকাব্যর ম্যুরাল উদ্ধোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে এ ম্যুরালের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এ সময় বিশেষ মোনাজাত শেষে নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সেইসাথে ড্রিলসেটে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জেলা পুলিশের কার্যক্রমের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র সার্বিক তত্ত্বাবধানে বেসরকারী অর্থায়নে ২১০ স্কয়ার ফুট এ ম্যুরাল নির্মান করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই ড্রিলসেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি।
এ সভায় পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সদস্যদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিআইজি মো: আব্দুল বাতেন।
এ সময় পুলিশ সুপার শরীফুল হক (ইন-সার্ভিস), অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর), অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির (কামারখন্দ সার্কেল) ও জেলার সবকয়টি থানার ওসিসহ বিভিন্ন মিডীয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।








