করোনা থেকে সুস্থ হয়েছে ২১ কোটি মানুষ

আপডেট: September 30, 2021 |
print news

লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি সেরে উঠছে অসংখ্য মানুষ, যা কাগজ-কলমে ২১ কোটির ঘর ছাড়িয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার বেলা ১২টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে উঠেছে ২১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৯১৪ জন।

মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার ৮০১ জন। মারা গেছে ৪৭ লাখ ৭৯ হাজার ১০৯ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮২৫ জন। মারা গেছে ৭ লাখ ১১ হাজার ২২২ জন।

৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪৭ হাজার ৭৮১ জন।

এর ব্রাজিলে ২ কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯৫ হাজার ৫২০ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

যুক্তরাজ্যে ৭৭ লাখ ৩৬ হাজার ২৩৫ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৩৭৫ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৪ লাখ ৬৪ হাজার ৭০৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ৫ হাজার ৫৩১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৮। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ৪৭০ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৩১০ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now