স্বাধীন দেশ তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। চীনের ৩৮টি সামরিক বিমান তাইওয়ানে অনুপ্রবেশ করেছে।
তাইওয়ানের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। এ ঘটনাকে তাইওয়ানের আকাশসীমায় চীনের বিমানবাহিনীর ‘সবচেয়ে বড় অনুপ্রবেশ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
চীন কর্তৃক তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ এবারই প্রথম নয়। প্রায় গত এক বছর ধরে বার বার দেশটিতে ঢুকে পড়ছে চীনা বিমান। অভিযোগ করেও কোনো ফায়দা পাচ্ছে না তাইওয়ান। চীন যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে। চলতি বছরের জুনে চীনের ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় উড়তে দেখা গেছে। এরপর এবার ৩৮ টি বিমান আকাসসীমা লঙ্ঘন করলো।
এদিকে, তাইওয়ান জানিয়েছে চীনের বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো দুই পর্বে তাইওয়ানে প্রবেশ করে। তাইওয়ানের অভিযোগ সম্পর্কে চীন চীন এখনও কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, তাইওয়ান নিজেদের স্বাধীন হিসেবে হিসেবে দাবি করে। তবে চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ বলে দাবি করে আসছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/