রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান ডিএমপির বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে ১২ হাজার ১৭২ পিস ইয়াবা, ১৯ কেজি ৩৯০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজা, ৫টি গাঁজার গাছ ও ১৮৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির মিডিয়া থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/