পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোভ্যানের চালক মুনছুর খানের ছেলে বাহাদুর খান (৩৮), ভ্যানের যাত্রী আওতাপাড়া গ্রামের সুবহান শাহের ছেলে সাইফুল শাহ (৩৫) এবং মোটরসাইকেল আরোহী পাবনা পৌর এলাকার চক ছাতিয়ানির আবদুল মান্নানের ছেলে আসিফ (৩০)।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান খান আসাদ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছিল অটোভ্যান ও মোটরসাইকেলটি।
এ সময় ছিলিমপুর শালবাগান এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। পরে অটোভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও আরোহী মারা যান। মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/