সিরাজগঞ্জে যমুনায় ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে ক্যারেন্ট জালে মা ইলিশ ধরায় তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুর থেকে রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ কারাদণ্ড দেন।
অভিযানে বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেলে অবৈধভাবে ক্যারেন্ট জালে মা ইলিশ আহরণকারী ১ জেলে এবং চৌহালী উপজেলার যমুনা নদীর ঘোড়জান, বোয়ালকান্দি পয়েন্ট থেকে ৯ জেলেকে ৩০ হাজার মিটার কারেন্টজালসহ আটক করা হয়।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/