ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৩ জনসহ মোট ৪৬ জন রোগী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/