চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার ঘটনায় মো. কফিল উদ্দিন লতিফী (৪৮)কে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। কফিল উদ্দিন মিরসরাই সদর ইউনিয়নের জামায়াতে ইসলামের সাবেক আমির।
মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সাঈদ হোসেন বলেন, আটককৃত জামায়াতে ইসলামের নেতার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় মন্দির ভাংচুর ও সহিংসতার মামলা রয়েছে সেজন্য গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার আসামীকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/