রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সদর দফতরের ডিউটি অফিসার মো. রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান-২ এর ১০৩ নম্বরের ৩৮ নম্বর ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে।
আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে কাজ করছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/