শুভ জন্মদিন বিল গেটস

আপডেট: October 28, 2021 |
print news

বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। তিনি ১৯৫৫ সালের ২৮অক্টোবর জন্মগ্রহণ করেন একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১ জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন।

১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে “মাইক্রোসফট” কোম্পানির প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।

১৯৯৫ থেকে ২০০৭ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, ২০০৯-২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তি $৪০০০ কোটি থেকে $৮২০০ কোটি এ পৌছায়।২০১৩ থেকে ২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তিতে $১৫০০ কোটি যোগ হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের হিসাবে তার মোট সম্পত্তির পরিমান $৮৫৬০ কোটি।

২০০০ সালে তিনি “বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পদত্যাগ করেন।

বিল গেটস প্রথম বাংলাদেশ সফর করেন ২০০৫ সালে ডিসেম্বর মাসে ৫ তারিখে। আগস্ট ২০২০ অনুযায়ী তার বর্তমান সম্পদ ইউএস $১১৩.৬ বিলিয়ন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now