সময়ের আলোচিত জুটি সিয়াম আহমেদ-পূজা চেরি। দুজনকে আবারো পর্দায় দেখা যাবে ‘শান’ সিনেমায়। এম এ রাহিম পরিচালিত সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু মহামারি করোনার কারণে সম্ভব হয়নি। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করে। একই সঙ্গে জানায়, আগামী বছরের ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, একদল শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে আছে। সামনে কাটাতার। তাদের শরীরে আঘাতের চিহ্ন। প্রত্যেকের চোখ লাল কাপড়ে বাঁধা। আকাশ থেকে ঝরছে বৃষ্টির কান্না। পোস্টার দেখে নেটিজেনদের একাংশ প্রশংসা করছেন।
বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘শান’ সিনেমার কাহিনি। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চম্পা, অরুণা বিশ্বাস, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/