স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রক্তপাতে মেতে উঠবেন না। আশ্রয় নিয়েছেন, থাকছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকপাচার বন্ধ না করলে কঠোর হাতে দমন করা হবে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। ট্যুরিস্ট প্যালেসে রক্তের হলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটন স্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/