করোনাভাইরাসের বিরুদ্ধে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে, চলতি মাসের শেষের দিকে সেসব ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
এ তালিকায় রয়েছে চীনের সিনোভ্যাক, সিনোফার্মা এবং ভারতের কোভ্যাক্সিন। ফলে এসব ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভ্রমণকারীরা কোয়ারেন্টিন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন।
নতুন এই নিয়ম আগামী ২২ নভেম্বর কার্যকর হবে। ফলে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ভারতসহ বিভিন্ন দেশের ভ্রমণকারী যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর পর কোয়ারেন্টিনে থাকতে হবে না।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পায় ভারত বায়োটেকের তৈরি করোনারোধী টিকা কোভ্যাক্সিন।
কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারেন।
সোমবার পরিবহন দপ্তর জানিয়েছে, ভ্রমণের বিধিনিষেধ আরও সহজ করা হচ্ছে। যারা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা সেলফ আইসোলেশন ছাড়াই ইংল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/