রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আগুনের খবর পাই।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাতক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানাননি তিনি।
জানা গেছে, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/